মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১৩১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুমিনের সাহায্য ও তার সম্মানের উপর হস্তক্ষেপ প্রতিরোধ সম্পর্কে
১৩১. আবু দারদা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যে ব্যক্তি তার কোন ভাইয়ের মান- ইজ্জতের উপর হস্তক্ষেপ প্রতিরোধ করে, কিয়ামতের দিন আল্লাহ্ তার চেহারা থেকে দোযখের আগুন প্রতিরোধ করবেন।
كتاب البر والصلة
باب الترغيب في نصرة المؤمن والرد عن عرضه
عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال من رد عن عرض أخيه المسلم (7) كان حقا على الله أن يرد عنه نار جهنم يوم القيامة