মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৩০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুমিনের সাহায্য ও তার সম্মানের উপর হস্তক্ষেপ প্রতিরোধ সম্পর্কে
১৩০. সাহাল ইবনে হানিফ (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তির উপস্থিতিতে কোন মুমিনকে অপমানিত করা হয়, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে তার সাহায্য না করে, তাহলে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিকুলের সামনে আল্লাহ তাকে অপমানিত করবেন।
كتاب البر والصلة
باب الترغيب في نصرة المؤمن والرد عن عرضه
عن سهل بن حنيف عن النبي صلى الله عليه وسلم أنه قال من أذل (5) عنده مؤمن فلم ينصره وهو قادر على أن ينصره أذله الله عز وجل على رؤوس الخلائق يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান