মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১২৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুমিনদের পরস্পর ঐক্যবদ্ধ হওয়া, তাদের উপর দয়াবান হওয়া
১২৭. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, কোন বান্দা মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যেটা মঙ্গল বলে পছন্দ করে, তা তার কোন মুসলমান ভাইয়ের জন্য ও পছন্দ করে।
كتاب البر والصلة
باب الترغيب في شد أزر المؤمن ووده والعطف عليه والتألم لألمه
عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن عبد حتى يحب لأخيه المسلم ما يحبه لنفسه من الخير