মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১২৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুমিনের সাহায্য ও তার সম্মানের উপর হস্তক্ষেপ প্রতিরোধ সম্পর্কে
১২৮. আনাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, তুমি তোমার ভাইকে সাহায্য কর, চাই সে স্বৈরাচারী যালিম হোক, অথবা মযলুম। তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল। সে যদি মযলুম হয়, তবে আমরা তাকে সাহায্য করব। কিন্তু যালিমকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন, তাকে যুলম করা থেকে বিরত রাখবে। অন্য শব্দে তাকে যুলম করা থেকে বাধা দেবে, এটাই হবে তাকে সাহায্য করা।
كتاب البر والصلة
باب الترغيب في نصرة المؤمن والرد عن عرضه
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال انصر اخاك ظالما أو مظلوما قيل يا رسول الله هذا ننصره مظلوما فكيف ننصره ظالما؟ قال تمنعه من الظلم (وفي لفظ) تحجزه تمنعه من الظلم فإن ذلك نصره