মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১২৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুমিনদের পরস্পর ঐক্যবদ্ধ হওয়া, তাদের উপর দয়াবান হওয়া
১২৬. সাইয়ার (রা) থেকে বর্ণিত। একদা তিনি খালিদ ইবনে 'আবদুল্লাহ আল-কাসরী (রা)-কে মিম্বরের উপর খুতবা দিতে শোনেন, তিনি বলেন আমার পিতা আমার দাদা থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি জান্নাতে যেতে ভালবাস? তিনি বলেন, আমি বললাম, হাঁ। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে তুমি তোমার নিজের জন্য যা পছন্দ কর, তা তোমার ভাইয়ের জন্যও পছন্দ করবে।
كتاب البر والصلة
باب الترغيب في شد أزر المؤمن ووده والعطف عليه والتألم لألمه
عن سيار أنه سمع خالد بن عبد الله التقسرى وهو يخطب على المنبر وهو يقول حدثني أبي عن جدي أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتحب الجنة؟ قال قلت نعم قال أحب لأخيك ما تحب لنفسك
tahqiqতাহকীক:তাহকীক চলমান