মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১২৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুমিনদের পরস্পর ঐক্যবদ্ধ হওয়া, তাদের উপর দয়াবান হওয়া
১২৫. সাহাল ইবন সাআদ আস-সাইদী (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী করিম (ﷺ) বলেছেন, ঈমানদার মুমিন শরীরের মাথা সমতুল্য। ঈমানদার মুমিন ব্যথা পায়, যেভাবে মাথা অসুস্থ হলে শরীরে ব্যথা অনুভব হয়।
كتاب البر والصلة
باب الترغيب في شد أزر المؤمن ووده والعطف عليه والتألم لألمه
عن سهل بن سعد الساعدى يحدث عن النبي صلى الله عليه وسلم قال ان المؤمن من أهل الايمان يمنزلة الرأس من الجسد يألم المؤمن لأهل الايمان كما يألم الجسد لما في الرأس
tahqiqতাহকীক:তাহকীক চলমান