মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১২১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানকে সাহায্য করা, তার বিপদ মুক্ত করা, তার প্রয়োজন পূরণ করা এবং তার দোষ-ত্রুটি গোপন রাখা
১২১. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দুই ব্যক্তি আসলো, উভয়ের প্রয়োজন একই ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের একজনের সাথে কথা বলতে ছিলেন, তখন তিনি তার মুখে দুর্গন্ধ অনুভব করে তাকে জিজ্ঞেস করলেন, তুমি মিসওয়াক করো না? সে বললো, অবশ্যই আমি মিসওয়াক করি, কিন্তু বিগত তিন দিন থেকে আমি কিছু খাইনি, তখন রাসূলুল্লাহ (ﷺ) তার খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন। তখন এক ব্যক্তি তাকে আশ্রয় দিল এবং তার অভাব পূরণ করলো।
كتاب البر والصلة
باب الترغيب في اعانة المسلم وتفريج عنه كربه وقضاء حاجته وستر عورته
عن ابن عباس قال جاء نبي الله صلى الله عليه وسلم رجلان حاجتهما واحدة فتكلم أحدهما فوجد نبي الله صلى الله عليه وسلم من فيه إخلافا (8) فقال له ألاتستاك؟ فقال اني لأفعل ولكن لم أطعم طعاما منذ ثلاث فأمر به رجلا فآواه وقضى له حاجته