মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১২২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুমিনদের পরস্পর ঐক্যবদ্ধ হওয়া, তাদের উপর দয়াবান হওয়া
১২২. নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, পারস্পরিক ভালবাসা, দয়া অনুগ্রহ ও মায়া মমতার দৃষ্টিকোণ থেকে সমস্ত মুসলমান একটি দেহের সমতুল্য। যদি দেহের কোন অংশ অসুস্থ হয়ে পড়ে, তবে অন্যান্য অংঙ্গ প্রত্যঙ্গও তা অনুভব করে। সেটা সুস্থ অবস্থায়ই হোক, কিংবা জ্বরের অবস্থায়।
كتاب البر والصلة
باب الترغيب في شد أزر المؤمن ووده والعطف عليه والتألم لألمه
عن النعمان بن بشيرعن النبي صلى الله عليه وسلم أنه قال مثل المؤمنين في توادهم وتعاطفهم وتراحمهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى سائر الجسد بالسهر والحمى