মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১২০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানকে সাহায্য করা, তার বিপদ মুক্ত করা, তার প্রয়োজন পূরণ করা এবং তার দোষ-ত্রুটি গোপন রাখা
১২০. সালাম ইবন আমর ইয়াসকুরী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর সাথীদের কোন এক ব্যক্তি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের ভাইদের হিফাযত কর এবং তাদের সংশোধন কর।
অন্যবর্ণনায় আছে, তাদের সাথে উত্তম আচরণ কর। তোমাদের কষ্ট হলেও তাদের সাহায্য কর এবং তাদের কোন বিপদ হলেও সহায়তা কর।
كتاب البر والصلة
باب الترغيب في اعانة المسلم وتفريج عنه كربه وقضاء حاجته وستر عورته
عن سلام بن عمرو اليشكري عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم أخوانكم (4) فأصلحوا إليهم (وفي رواية فأحسنوا إليهم) واستعينوهم على ما غلبكم (5) وأعينوهم على ما غلبهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান