মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১১৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানকে সাহায্য করা, তার বিপদ মুক্ত করা, তার প্রয়োজন পূরণ করা এবং তার দোষ-ত্রুটি গোপন রাখা
১১৯. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সে তার প্রতি যুলম করবে না, এবং তাকে দুশমনের হাতে সোপর্দ করবে না, যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব দূরীভূত করবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ তা'আলা তার বিনিময়ে কিয়ামতের দিন তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যে ব্যক্তি মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দোষত্রুটি গোপন রাখবেন।
كتاب البر والصلة
باب الترغيب في اعانة المسلم وتفريج عنه كربه وقضاء حاجته وستر عورته
عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه من كان في حاجة أخيه كان الله عز وجل في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عز وجل عنه بها كربة من كرب يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান