মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১১৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানকে সাহায্য করা, তার বিপদ মুক্ত করা, তার প্রয়োজন পূরণ করা এবং তার দোষ-ত্রুটি গোপন রাখা
১১৮. মাসলামা ইবনে মুখাল্লাদ (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের দোষত্রুটি গোপন রাখবে, মহান আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে তার দোষত্রুটি গোপন রাখবেন। যে ব্যক্তি বিপদগ্রস্তকে রক্ষা করবে আল্লাহ কিয়ামতের দিন তার কোন একটি বিপদ দূর করে দেবেন আর কোন ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করলে, আল্লাহ্ তার প্রয়োজন পূরণ করবেন।
كتاب البر والصلة
باب الترغيب في اعانة المسلم وتفريج عنه كربه وقضاء حاجته وستر عورته
عن مسلمة بن مخلد أن النبي صلى الله عليه وسلم قال من ستر مسلمان في الدنيا ستره الله عز وجل في الدنيا والآخرة ومن نجى مكروبا فك الله عنه كربة من كرب يوم القيامة ومن كان في حاجة أخية كان الله عز وجل في حاجته
tahqiqতাহকীক:তাহকীক চলমান