মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১১৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানকে সাহায্য করা, তার বিপদ মুক্ত করা, তার প্রয়োজন পূরণ করা এবং তার দোষ-ত্রুটি গোপন রাখা
১১৭. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের পার্থিব বিপদাপদের একটি বিপদও দূর করে দেবে, আল্লাহ তার আখিরাতের বিপদাপদের কোন একটি বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি দুনিয়ায় কোন মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষত্রুটি গোপন রাখবেন। যে ব্যক্তি দুনিয়াতে অপর ব্যক্তির দারিদ্রতা দূর করে দেবে, আল্লাহ্ তার দুনিয়া ও আখিরাতের অসুবিধাগুলো সহজ করে দেবেন। আর বান্দাহ যতক্ষণ তার ভাইয়ের সাহায্য-সহযোগিতায় রত থাকেন। আল্লাহও তার সাহায্য করেন। যে ব্যক্তি 'ইলম হাসিল করার জন্য পথ অতিক্রম করে, আল্লাহ তার জান্নাতে যাবার পথ সহজ করে দেন। কোন একটি দল আল্লাহর কোন ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করলে এবং নিজেদের মধ্যে তার দরস দিলে। অবশ্যই তাদের উপর প্রশান্তি নাযিল হয় এবং রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। আর ফেরেশতারা নিজেদের ডানা মেলে তাদের উপর ছায়া বিস্তার করে এবং আল্লাহর নিকটে যারা থাকেন, তিনি তাদের নিকট তার সম্পর্কে আলোচনা করেন। আর যে ব্যক্তি আমলের মধ্যে কমতি করে, সে মর্যাদা পায় না। সুতরাং বংশের গৌরব করে আমল থেকে বিরত থাকা যাবে না।
كتاب البر والصلة
باب الترغيب في اعانة المسلم وتفريج عنه كربه وقضاء حاجته وستر عورته
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس (7) عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن ستر مسلما (8) ستره الله في الدنيا والآخرة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكية (9) وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله عز وجل فيمن عنده ومن أبطأ به عمله (10) لم يسرع به نسبه