মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১১৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের নসিহত করার প্রতি উৎসাহ প্রদান
১১৫. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ বলেন, আমার নিকট আমার বান্দার সবচেয়ে প্রিয় ইবাদত হলো- বান্দাহ আমাকে নসিহত করে, অর্থাৎ আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে সঠিক বিশ্বাস ও ইবাদতের মধ্যে স্বচ্ছ নিয়ত রাখে।
كتاب البر والصلة
باب الترغيب في النصيحة للمسلمين
عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل أحب ما تعبدني به عبدي إلى النصح لي
tahqiqতাহকীক:তাহকীক চলমান