মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৮৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা
৮৪. 'আইশা (রা) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, জিব্রাইল (আ) আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে সব সময় উপদেশ দিতেন, এমনকি আমার ধারণা হলো যে, হয়তো অচিরেই তিনি তাকে ওয়ারিছ বানাবেন।
كتاب البر والصلة
باب الترغيب في الإحسان إلى الجار
عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال ما زال جبريل عليه السلام يوصيني بالجارحتى أنه سيورثه
tahqiqতাহকীক:তাহকীক চলমান