মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৮৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা
৮৩. জনৈক আনসারী (রা) থেকে বর্ণিত। ইয়াযীদ নামে আনসারদের এক ব্যক্তি ব্যক্তি বলেন, একদা আমি আমার পরিবার-পরিজন থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্দেশ্যে বের হলাম। এরপর আমি তাঁর নিকট গিয়ে দাঁড়ালাম। তখন এক ব্যক্তি তাঁর সামনে ছিল। আমি ধারণা করলাম, হয়তো তাদের উভয়ের প্রয়োজনে কথা বলছে। বর্ণনাকারী বলেন, তখন আনসারী বললো, আল্লাহর শপথ। রাসূলুল্লাহ (ﷺ)-এর দীর্ঘক্ষণ দাঁড়ানো অবস্থা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। এরপর যখন সে ব্যক্তি চলে গেল, তখন আমি বললাম, হে আল্লাহর রাসুল (ﷺ)। আপনার সাথে এক ব্যক্তি দাঁড়ানো ছিল আর আপনাকে দীর্ঘক্ষণ এভাবে দাঁড়ানো অবস্থায় দেখে আমি কষ্ট পাচ্ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি তাকে দেখেছ? আমি বললাম, হাঁ। রাসুল (ﷺ) বললেন, তুমি কি জান, সে ব্যক্তি কে? আমি বললাম, না, জানি না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তিনি হলেন জিব্রাইল (আ), তিনি আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে অবিরত উপদেশ দিচ্ছিলেন। এমনকি আমার ধারণা হলো যে, হয়তো অচিরেই তিনি তাকে ওয়ারিছ বানাবেন। এরপর রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি যদি তাকে সালাম দিতে, তবে সে তোমার সালামের জবাব দিত।
كتاب البر والصلة
باب الترغيب في الإحسان إلى الجار
حدثنا محمد بن جعفر ثنا هشام ويريد قال أنا هشام عن حفصة عن أبي العالية عن الأنصاري قال يزيد رجل من الأنصار قال خرجت من أهلي أريد النبي صلى الله عليه وسلم فإذا أنا به قائم ورجل معه مقبل عليه فظننت أن لهما حاجة قال فقال الأنصاري والله لقد قام رسول الله صلى الله عليه وسلم حتى جعلت أرثي لرسول الله صلى الله عليه وسلم من طول القيام فلما انصرف قلت يا رسول الله لقد قام بك الرجل حتى جعلت أرثي لك من طول القيام قال ولقد رأيته؟ قلت نعم قال أتدري من هو؟ قلت لا قال ذاك جبريل عليه السلام مازال يوصيني بالجار (1) حتى ظننت أن سيورثه ثم قال أما أنك لو سلمت عليه رد عليك السلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান