মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৮২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা
৮২. 'আলকামা ইবন 'আবদুল্লাহ আল মুযানী (র) রাসূলুল্লাহ (ﷺ)-এর কয়েকজন সাহাবী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন আল্লাহকে ভয় করে এবং তার প্রতিবেশীর সাথে ভাল আচরণ করে। আর যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানের আপ্যায়ন করে এবং যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন আল্লাহকে ভয় করে এবং সত্য কথা বলে অথবা নীরব থাকে।
كتاب البر والصلة
باب الترغيب في الإحسان إلى الجار
عن علقمة بن عبد الله المزني عن رجال من أصحاب النبي صلى الله عليه وسلم أنه قال من كان يؤمن بالله واليوم الآخر فليتق الله عز وجل وليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليتق الله وليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليتق الله وليقل حقا أو ليسكت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮২ | মুসলিম বাংলা