মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৮১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা
৮১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, আল্লাহর কসম! সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম। সে লোক মুমিন নয়: আল্লাহর কসম। সে ব্যক্তি মুমিন নয়, এ কথা তিনি তিনবার বললেন। তারা বললো, হে আল্লাহর রাসূল। সে ব্যক্তি কে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তারা আবার প্রশ্ন করলো, 'বাওয়ায়েকা' অর্থ কি? তিনি বললেন, তার অনিষ্ট।
كتاب البر والصلة
باب الترغيب في الإحسان إلى الجار
عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالها ثلاث مرات قالوا وماذاك يا رسول الله؟ قال الجار لا يأمن الجار بواتقه قالوا وما بواتقه؟ قال شره
tahqiqতাহকীক:তাহকীক চলমান