মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৮৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা
৮৫. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, জিব্রাইল (আ) আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে সব সময় উপদেশ দিতেন; এমনকি আমার ধারণা হয় যে, হয়তো অচিরেই তিনি তাকে ওয়ারিছ বানাবেন। অথবা বলেন, আমি ভয় পাচ্ছিলাম, হয়তো তিনি তাকে ওয়ারিশ বানাবেন।
كتاب البر والصلة
باب الترغيب في الإحسان إلى الجار
عن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال مازال جبريل عليه السلام يوصيني بالجار حتى ظننت أنه سيورثه أو قال خشيت أن يورثه
tahqiqতাহকীক:তাহকীক চলমান