মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৭০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ও সদ্ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান
৭০. 'আইশা (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, যে ব্যক্তি কোমল আচরণ করে, সে দুনিয়া ও আখিরাতের সবকিছু অর্জন করে; আর আত্মীয়ার সম্পর্ক, উত্তম চরিত্র ও প্রতিবেশীর সাথে ভাল ব্যবহার করে তার ঘরের বরকত বাড়িয়ে দেয় এবং তার হায়াতকে বৃদ্ধি করে।
كتاب البر والصلة
باب الترغيب في صلة الرحم
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال لها أنه من أعطى من الرفق فقد أعطى حظه من الدنيا والآخرة وصلة الرحم وحسن الخلق وحسن الجوار يعمران الديار ويزيدان في الأعمار