মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৬৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ও সদ্ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান
৬৯. সালমান ইবন আমির দাব্বী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি, তিনি বলেন, মিসকিনের জন্য তোমার সদকার বিনিময় একটি; আর রক্তের সম্পর্ক আত্মীয়ের জন্য তোমার সদকার বিনিময় দুইটি। আর তা হলো, সদকা ও আত্মীয়তার বন্ধন।
كتاب البر والصلة
باب الترغيب في صلة الرحم
عن سلمان بن عامر الضبي قال سمعت النبي صلى الله عليه وسلم يقول صدقتك على المسكين صدقة وعلى ذي القربى الرحم اثنتان صدقة وصلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান