মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৬৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ও সদ্ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান
৬৮. তাঁর থেকে আরো বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর চলার পথে এক বেদুঈন তাঁর উটের লাগাম অথবা রশি ধরে জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর রাসূল (ﷺ)। অথবা হে মুহাম্মদ (ﷺ)। আমাকে এমন সংবাদ দিন, যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে এবং জাহান্নামের আগুন দূরে রাখবে, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি আল্লাহর 'ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে।
كتاب البر والصلة
باب الترغيب في صلة الرحم
وعنه أيضا أن اعرابيا عرض للنبي صلى الله عليه وسلم وهو في مسيره فأخذ بخطام ناقته أو بزمام ناقته فقال يا رسول الله أو يا محمد أخبرني بما يقربني من الجنة ويباعدني من النار قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحم