মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৫৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৫৩. 'আবদুল মুত্তালিব ইবন 'আবদুল্লাহ আল-মাখযুমী (রা) বলেন, একদা আমার নিকট রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী উম্মে সালামা (রা) প্রবেশ করলেন। এরপর তিনি বললেন, হে বৎস! আমি রাসুলুল্লাহ (ﷺ)- এর নিকট থেকে যে হাদীস শুনেছি, তা কি তোমাকে বলবো? আমি বললাম, হে আম্মাজান। বলুন। এরপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার দুইটি কন্যা সন্তান, অথবা দুইটি বোন অথবা নিজ আত্মীয়-স্বজনের জন্য ব্যয় করবে, তাদের জন্য এ ব্যয়ের কারণে মহান আল্লাহ্ তাঁর খাস অনুগ্রহে তাকে অধিক সম্পদশালী করবেন; অথবা এ ব্যয় তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক স্বরূপ হবে।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
عن عبد المطلب بن عبد الله المخزومي قال دخلت على أم سلمة زوج النبي صلى الله عليه وسلم فقالت يا بني ألا احدثك بما سمعت من رسول الله صلى الله عليه وسلم قال قلت بلى يا أمه قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أنفق على ابنتين أو أختين أو ذواتي قرابة يحتسب النفقة عليهما حتى يغنيهما الله من فضله عز وجل أو ييكفيهما كانت له سترا من النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান