মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৫৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৫৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান আছে এবং সে সুখ-দুঃখ ও আনন্দে তাদের জন্য ধৈর্য অবলম্বন করে, তাদের কারণে আল্লাহ্ তাঁর রহমত ও অনুগ্রহে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তখন জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। দুই জন কন্যা সন্তান থাকলে? তিনি বললেন, দুই জন থাকলেও। পুনরায় সে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূলে (ﷺ)। একজন থাকলেও? তিনি বললেন, হাঁ, একজন থাকলেও।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم أنه قال من كل ثلاث بنات فصبر على لأوائهن (8) وضرائهن وسرائهن أدخله الله الجنة بفضل رحمته اياهن فقال رجل أو اثنتان يا رسول الله؟ قال أو اثنتان فقال رجل أو واحدة؟ يا رسول الله قال أو واحدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান