মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৫২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৫২. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন কন্যা সন্তান জন্ম দিল এবং তাকে জীবন্ত কবর দিল না, (জাহেলী যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো)। তাকে তুচ্ছ মনে করলো না এবং তার পুত্র সন্তানকে তার উপর অগ্রাধিকার দিল না, তার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها (5) ولم يهنها ولم يؤثر ولده عليها يعني الذكر اخله الله بها الجنة