মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৫১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৫১. 'আউফ ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তির কন্যা সন্তান অথবা তিনটি বোন অথবা দুইটি কন্যা ও দুটি বোন থাকবে এবং সে তাদেরকে দ্বীনদারী, খোদাভীরুতা শিক্ষা দেবে আর তাদের সাথে উত্তম ব্যবহার করবে এবং শেষ পর্যন্ত তাদের বিবাহের ব্যবস্থা করবে, অথবা বালেগ হতে সাহায্য করবে, তারা তার জন্য জাহান্নামের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
عن عوف بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من كن له بنات أو ثلاث أخوات أو ابنتان أو أختان اتقى الله فيهن واحسن إليهن حتى يبن (3) أو يمتن كن له حجابا من النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান