মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৫০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৫০. সুরাকা ইবন মালিক (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) সুরাকাকে বললেন, হে সুরাকা ইবন মালিক (রা)। আমি কি তোমাকে সবচেয়ে উত্তম সদকার কথা বলবো না? তিনি বললেন, হে আল্লাহর রাসুল। বলুন। তিনি বললেন, তোমার যে কন্যা তোমার নিকট ফিরে এসেছে, যাকে অর্থাৎ তার স্বামী তালাক দিয়েছে এবং তুমি ছাড়া তার আর কেউ উপার্জনকারী নেই, তার জন্য কৃত দান-খয়রাত সর্বোত্তম।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
عن سراقة بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال له يا سراقة ألا أدلك على أعظم الصدقة أو من أعظم الصدقة؟ قال بلى يا رسول الله قال ابنتك (1) مردودة إليك ليس لها كاسب غيرك