মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৪৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৪৯. আনাস (রা) অথবা অন্য কোন সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান অথবা তিনটি অথবা দুটি বোন অথবা তিনটি বোনের ভরণ পোষণ করে, এরপর সে মৃত্যুবরণ করে, আমি এবং সে খুবই নিকটবর্তী থাকবো, একথা বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা আঙ্গুলের মাধ্যমে ইংগিত করেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায়। আনাস ইবন মালিক (রা) বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান এবং তিনটি বোন আছে, তাদেরকে যদি সে খোদাভিরুতা শিক্ষা দেয় এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে, তবে সে ব্যক্তি আমার সাথে জান্নাতে অবস্থান করবে। একথা বলে তিনি তাঁর চারটি আঙ্গুলের প্রতি ইংগিত করলেন।

كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
عن ثابت عن أنس أو غيره قال قال رسول الله صلى الله عليه وسلم من عال ابنتين أو ثلاث بنات أو اختين أو ثلاث أخوات حتى يمتن أو يموت عنهن كنت أنا وهو كهاتين وأشار بإصبعه السبابة والوسطى (5) (وعنه من طريق ثان) (6) يحدث عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات وثلاث أخوات اتقى الله عز وجل وأقام عليهن كان معي في الجنة هكذا وأشار بأصابعه الأربع