মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৪৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৪৮. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন এবং অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তার জন্য জান্নাত ওয়াজিব হওয়া নিশ্চিত। রাবী বলেন, তখন রাসুলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, যদি দুইটি থাকে? তিনি বললেন, দু'টি হলেও। বর্ণনাকারী বলেন, গোত্রের কিছু লোক বুঝতে পারলেন, যদি তাঁকে জিজ্ঞেস করা হতো একটি থাকলে কি হবে? তাহলেও রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, একটি থাকলেও।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
وعن جابر (يعني ابن عبد الله) عن النبي صلى الله عليه وسلم نحوه وزاد وجبت له الجنة البتة قال قيل يا رسول الله فإن كانت اثنتين؟ قال وإن كانت اثنتين قال فرأى بعض القوم أن لو قالوا له واحدة لقال واحدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান