মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৪৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৪৭. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তির তিনটি কন্যা অথবা তিনটি বোন অথবা দুইটি কন্যা অথবা দুটি বোন থাকে, এরপর সে তাদেরকে ধার্মিক ও খোদাভীরুতা শিক্ষা দেয় এবং তাদের সাথে উত্তম আচরণ করে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون لأحد ثلاث بنات أو ثلاث أخوات أو بنتان أو أختان فيتقي الله فيهن ويحسن إليهن (2) إلا دخل الجنة