মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৪৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেয়ে সন্তানের প্রতি অনুগ্রহ করা, তাদেরকে উত্তম প্রশিক্ষণ দেয়া ও তাদের প্রতি মমতা প্রদর্শন
৪৬. ইকরামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি যায়েদ ইবনে 'আলীর সাথে মদীনার কোন একস্থানে বসা ছিলাম, তখন সেখান দিয়ে শুরাহবীল আবূ সাঈদ নামে এক বৃদ্ধ লোক অতিক্রম করছিল। আমি বললাম, হে আবূ সাঈদ। কোথা থেকে এসেছ? সে বললো, আমিরুল মুমিনীনের কাছ থেকে, তিনি একটি হাদীস শুনিয়েছেন। এরপর তিনি বললেন, সে হাদীসটি যদি সত্য হয়, তাহলে তা লাল ঘোড়ার পশমের চেয়েও আমাদের নিকট অধিক প্রিয়। তিনি বললেন, তুমি হাদীসটি তোমার গোত্রের লোকদের নিকট বলবে। এরপর তিনি বলেন; আমি ইবন আব্বাস (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুসলমানের দুইটি কন্যা সন্তান থাকলে এবং সে তাদের সাথে উত্তম ব্যবহার করলে, যতদিন তারা একত্রে বসবাস করবে, তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الإناث من الأولاد وفضل تربيتهن والعطف عليهن
عن عكرمة قال كنت جالسا عن زيد بن علي بالمدينة فمر شيخ يقال له شرحبيل أبو سعد فقال يا أبا سعد من أين جئت فقال من عند أمير المؤمنين حدثته بحديث فقال لأن يكون هذا الحديث حقا أحب إلى من أن يكون لي حمر النعم قال حدث به القوم قال سمعت ابن عباس يقول قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم تدرك له ابنتان (7) فيحسن إليهما ما صحبتاه أو صحبهما إلا أدخلتاه الجنة