মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৩৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তানের উপকারিতা এবং তাদের প্রতি স্নেহ মমতা ও আদব কায়দা শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩৬. আশ'আছ ইবন কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কিন্দা গোত্রের প্রতিনিধিসহ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম, তখন তিনি বললেন, তোমার কি কোন ছেলে সন্তান আছে? আমি বললাম, আমি আপনার নিকট আসার সময় আমার স্ত্রী, 'জামদের কন্যা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। তবে আমার ইচ্ছে ছিল, আমার সন্তানের পরিবর্তে আমার জাতি যদি পেটভরে খেতে পারতো। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এমন কথা বলো না; কেননা সন্তানের মধ্যে চক্ষুশীতলতা রয়েছে। যদি সে মৃত্যুবরণ করে, তাহলেও অনেক পুরস্কার। তারপর তিনি বললেন, যেহেতু তুমি এটা বলেছ, তাই শুনে রাখ, এটা ভীরুতা ও অস্থিরতার কারণ, একথা তিনি দুবার বলেন।
كتاب البر والصلة
باب ما جاء في ثمرة الأولاد والترغيب في تأديبهم والعطف عليهم
عن الأشعث بن قيس قال قدمت على رسول الله صلى الله عليه وسلم في وفد كندة فقال لي هل لك من ولد؟ قلت غلام ولد لي في مخرجي إليك من ابنة حمد ولوددت أن مكانه شبع القوم (3) قال لا تقولن ذلك فإن فيهم (4) قرة عين وأجرا إذا قبضوا ثم ولئن قلت ذاك (5) إنهم لمجبنة محزنة إنهم لمجبنة محزنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান