মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৩৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তানের উপকারিতা এবং তাদের প্রতি স্নেহ মমতা ও আদব কায়দা শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল মৃত্যুর পরও জারী থাকে। সে তিনটি হচ্ছে সদকায়ে জারীয়া, অথবা এমন ইলম যা থেকে লাভবান হওয়া যায়, অথবা এমন সুসন্তান যে তার জন্য দু'আ করে।
كتاب البر والصلة
باب ما جاء في ثمرة الأولاد والترغيب في تأديبهم والعطف عليهم
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له
tahqiqতাহকীক:তাহকীক চলমান