মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৩৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
৩৪. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মদীনার আনসারদের মধ্যে আবু তালহা (রা)-ই সবচেয়ে বেশী (খেজুর বাগানের) সম্পদের মালিক ছিলেন। তাঁর সম্পদের মধ্যে তাঁর কাছে সবচাইতে প্রিয় সম্পদ ছিল 'বিরে-রাহা' কূপটি। এটি মসজিদে নববীর সামনেই অবস্থিত ছিল। রাসুলুল্লাহ (ﷺ) সেখানে যেতেন এবং তার মিষ্টি ও উত্তম পানি পান করতেন। যখন এ আয়াত: "لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ” নাযিল হয়, অর্থাৎ "তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত নেকী ও কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ না প্রিয় বস্তুকে আল্লাহর পথে খরচ করবে", তখন আবু তালহা (রা) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহ্ তা'আলা বলেছেন, "তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত নেকী ও কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর পথে খরচ করবে।" 'বিরে-রাহা' কূপটি আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ। তা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আমি একমাত্র আল্লাহর কাছেই এর কল্যাণ লাভের আশা করি। সুতরাং হে আল্লাহর রাসূল (সা(ﷺ)। আল্লাহর নির্দেশ মুতাবিক যেভাবে ইচ্ছা আপনি এটিকে ব্যবহার করুন। যখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, বেশ। বেশ। এতো লাভজনক সম্পদ! এতো লাভজনক সম্পদ! তোমার কথা আমি শুনেছি। অর্থাৎ তোমার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি, সুতরাং আমি চাই এটিকে তুমি তোমার গরীব আত্মীয়-স্বজনের মধ্যে বণ্টন করে দাও। তখন আবু তালহা (রা) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ) আমি তা-ই করবো, এরপর আবু তালহা (রা) সেটিকে তার আত্মীয়-স্বজন ও চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করে দেন।
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن أنس بن مالك قال كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا وكان أحب أمواله إليه ببرحاء وكانت مستقبلة المسجد فكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب قال أنس فلما نزلت (لن تنالوا البر حتى تنفقوا مما تحبون) وإن أحب أموالي إلى ببرحاء وإنها صدقة لله عز وجل أرجو برها وذخرها عند الله فضعها يا رسول الله حيث أراك الله فقال النبي صلى الله عليه وسلم بخ ذلك مال رابح ذلك مال رابح وقد سمعت وأنا أرى أن تجعلها في الأقربين فقال أبو طلحة أفعل يا رسول الله قال فقسمها أبو طلحة في أقاربه وبني عمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান