মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৩৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
৩৩. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনাতে কাফেলা নিয়ে গেলাম, রাসূলুল্লাহ (ﷺ) কয়েক আওকিয়া মুনাফা করলেন, এরপর তা আবদুল মুত্তালিবের বংশের দরিদ্রের মধ্যে বণ্টন করে দিলেন। আর তারা তাঁর নিকটবর্তী আত্মীয় ছিলেন। তারপর তিনি বললেন, যার মূল্য নেই, এমন জিনিস সদকা আমি করব না।
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن ابن عباس قال قدمت عير إلى المدينة فاشترى النبي صلى الله عليه وسلم فربح أواقي فقسمها في أرامل بني عبد المطلب (3) وقال لا اشتري شيئا ليس عندي ثمنه