মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৩২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান ও আত্মীয় পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে সদাচরণ প্রসঙ্গ
৩২. 'আবদুর রহমান ইবন আবি লায়লা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমিরুল মুমিনীন আলী (রা)-কে বলতে শুনেছি, তিনি বলেন, একদা আমি ফাতিমা, আব্বাস ও যায়েদ ইবন ছাবিত (রা) রসূলুল্লাহ (ﷺ) -এর নিকট একত্রিত হলাম। তখন 'আব্বাস (রা) বললেন। হে আল্লাহর রাসূল (ﷺ) । আমার বৃদ্ধ বয়সে অনেক বড় অভিভাবকত্ব রয়েছে এবং পরিবারের জন্য অনেক খাদ্য দ্রব্যের প্রয়োজন, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি যদি দেখতে পান এ খাদ্যের জন্য আমার কি দায়িত্ব, তা আমাকে আদেশ করবেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তাই করা হবে। এরপর যায়েদ ইবনে হারেসা (রা) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ) আপনি আমাকে এক খণ্ড জমি দিয়েছিলেন, যা দিয়ে আমি জীবন যাত্রা নির্বাহ করতাম, কিন্তু সেটা পুনরায় আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি যদি চান, তাহলে তা আমাকে ফেরত দিতে পারেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাই করা হবে। আলী (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহর কিতাব অনুযায়ী আমাকে যে পঞ্চম ভাগ হক অর্পণ করা হয়েছে, আপনি ইচ্ছে করলে আপনার জীবিত অবস্থায় তা বণ্টন করে দিতে পারেন, যাতে আপনার মৃত্যুর পর আমাদের মধ্যে এ ব্যাপারে ঝগড়া বিবাদ না হয়। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাই করা হবে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) জিম্মাদারী নিয়ে তাঁর জীবদ্দশায় তা বণ্টন করে দেন। এরপর আবূ বকর (রা) জিম্মাদারী নিয়ে তার বর্তমানে তা বণ্টন করেন, 'উমর (রা) তার বর্তমানে জিম্মাদারী নিয়ে তা বণ্টনের ব্যবস্থা করেন এবং শেষ পর্যন্ত 'উমর (রা)-এর বণ্টন ব্যবস্থায় তিনি সকলের চাইতে অধিক পরিমাণ মালের অংশীদার হন।
(আবু দাউদ)
(আবু দাউদ)
كتاب البر والصلة
باب في بر الأولاد والأقارب والأقرب فالأقرب
عن عبد الرحمن بن أبي ليل قال سمعت أمير المؤمنين عليا يقول اجتمعت أنا وفاطمة والعباس وزيد بن حارثة عند رسول الله صلى الله عليه وسلم فقال العباس يا رسول الله كبر سني ورق عظمي وكثرت مؤنتي فإن رأيت يا رسول الله أن تامر لي بكذا وكذا وسقا من طعام فافعل فقال رسول الله صلى الله عليه وسلم نفعل ذلك ثم قال زيد بن حارثه يا رسول الله كنت اعطيتني ارضا كانت معيشتي منها ثم قبضتها فإن رأيت أن تردها على فافعل فقال رسول الله صلى الله عليه وسلم نفعل ذاك قال فقلت أنا يا رسول الله أن رأيت أن توليني هذا الحق الذي جعله الله لنا في كتابه من هذا الخمس فاقسمه في حياتك كيلا ينازعنيه أحد بعدك فقال رسول الله صلى الله عليه وسلم نفعل ذاك فولانيه رسول الله صلى الله عليه وسلم فقسمته في حياته ثم ولانيه أبو بكر فقسمته في حياته ثم ولانيه عمر فقسمته في حياته حتى كانت آخر سنة من سني عمر فإنه أتاه مال كثير