মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ২০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
২০. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার স্ত্রীকে খুবই ভালবাসতাম, কিন্তু উমর (রা) তাকে পছন্দ করতেন না। তিনি আমাকে নির্দেশ দিলেন, আমি যেন তাকে তালাক দেই, আমি তার নির্দেশ অমান্য করলে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন, ইবন উমরের স্ত্রী আমার পছন্দ নয়, আমি তাকে তালাক দিতে বলেছি, কিন্তু সে অস্বীকার করছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে 'আবদুল্লাহ্! তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাঁর কথা শুনে আমি তাকে তালাক দিয়ে দিলাম। তার থেকে (ইবন 'উমর) পুনরায় বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার পিতার আনুগত্য কর।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن ابن عمر قال كانت تحتى امرأة احبها وكان عمر يكرهها فأمرني أن اطلقها فأبيت فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن عند عبد الله بن عمر امرأة كرهتها له فأمرته أن يطلقها فأبى فقال رسول الله صلى الله عليه وسلم يا عبد الله طلق امرأتك فطلقتها (وفي رواية أخرى) فقال اطع أبك