মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
১৯. আতা ইবনে সায়িব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু 'আবদুর রহমান সালামী (রা)- কে হাদীস বর্ণনা করতে শুনেছি। জনৈক ব্যক্তিকে তার মাতা অথবা তার পিতা অথবা উভয়েই নির্দেশ দেয় যে, (শায়বা (রা) সন্দেহবশতঃ কথাগুলো বলেছেন।) সে যেন তার স্ত্রীকে তালাক প্রদান করে এক তার বিনিময়ে একশত গোলামকে আযাদ করে দেয়। এরপর সে ব্যক্তি আবু দারদা (রা)-এর নিকট গমন করে, সে সময় আবু দারদা (রা) যোহরের সালাত আদায় করার পর দীর্ঘ সময় ধরে যোহর ও আসরের মাঝে নফল নামায পড়েছিলেন। নামায শেষ হলে লোকটি আবু দারদা (রা)-কে প্রশ্ন করলেন, আবু দারদা (রা) তাকে বলেন, তুমি মানত পূর্ণ কর এবং পিতা-মাতার সাথে সদাচরণ কর; কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, পিতা হলো জান্নাতের দরজাসমূহের মধ্যবর্তী দরজা। সুতরাং তুমি তাঁর হক আদায় কর, তার হক নষ্ট করো না।
(দ্বিতীয় বর্ণনায়ঃ) আবু আবদুর রহমান সুলামী (রা) থেকে বর্ণিত। একদা জনৈক ব্যক্তি আবু দারদা (রা)-এর নিকট এসে বললো, আমার চাচাত বোন আমার স্ত্রী, আমি তাকে অধিক ভালবাসি। কিন্তু আমার মা আমাকে আদেশ দিলেন, আমি যেন তাকে তালাক দেই। তিনি বললেন, আমি তোমাকে তাকে তালাক দিতে আদেশ দিব না এবং তোমার মাতা-পিতার নাফরমানি করতেও বলব না, তবে আমি রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে একটি হাদীস শুনেছি, তা তোমাকে বলব, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয় পিতা-মাতা জান্নাতের দরজাসমূহের মধ্যবর্তী দরজা। অতএব ইচ্ছা করলে তুমি তা আঁকড়ে ধরতে পার। আর ইচ্ছে করলে তা ছেড়েও দিতে পার।
(তার তৃতীয় বর্ণনায়:) তিনি সুলামী (রা) বলেন, আমাদের মধ্যে জনৈক ব্যক্তিকে তার 'মা', বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করে, শেষ পর্যন্ত সে বিবাহ করে। বিবাহের পর তার 'মা' স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তাকে নির্দেশ দেয়, তখন সে সিরিয়াতে আবু দারদা (রা)-এর নিকট গমন করে এবং তাঁকে বলে, আমার 'মা' আমাকে বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করে, শেষ পর্যন্ত আমি বিবাহ করি। কিন্তু বিবাহের পর 'মা' আমাকে স্ত্রী থেকে বিচ্ছিন্ন হওয়ার নির্দেশ দেয়। আবু দারদা (রা) তার কথা শুনে বলেন, আমি তোমাকে তাকে বিচ্ছিন্ন করার (তালাক দেওয়ার) এবং তাকে আঁকড়ে ধরার কোন নির্দেশ দিব না। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, পিতা-মাতা হলো জান্নাতের দরজাসমূহের মধ্যবর্তী দরজা। অতএব তুমি ঐ দরজা নষ্ট করতে পারো অথবা হিফাজতও করতে পার। বর্ণনাকারী বলেন, এরপর সে ফিরে এসে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দেয়।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
حدثنا محمد بن جعفر ثنا شعبة عن عطاء بن السائب قال سمعت أبا عبد الرحمن السلمي يحدث أن رجلا أمرته أمه أو أبوه (6) أو كلاهما قال شعبة يقول ذلك أن يطلق امرأته فجعل عليه مائة محرر (7) فأتى أبا الدرداء فإذا هو يصلي الضحى يطيلها فصلى ما بين الظهر والعصر (8) فسأله فقال له أبو الدرداء أوف بنذرك وبر والديك أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الوالد أوسط باب الجنة (9) فحافظ على الوالد أو اترك (ومن طريق ثانية) (10) عن أبي عبد الرحمن السلمي أيضا قال أتى رجل أبا الدرداء رضي الله عنه فقال إن امرأتي بنت عمي وأنا أحبها وإن والدتي تأمرني أن أطلقها فقال لا آمرك أن تطلقها ولا آمرك أن تعصي والدتك ولكن أحدثك حديثا سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الوالدة أوسط أبواب الجنة فإن شئت فأمسك وإن شئت فدع (وعنه من طريق ثالث) (1) قال كان فينا رجل لم تزل به أمه أن يتزوج حتى تزوج ثم أمرته أن يفارقها فرحل إلى أبي الدرداء بالشام فقال إن أمي (2) لم تزل بي حتى تزوجت ثم امرتني أن أفارق قال ما أنا بالذي آمرك أن تفارق وما أنا بالذي آمرك أن تمسك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الوالد أوسط أبواب الجنة فأضع ذلك الباب أو أحفظه قال فرجع وقد فارقها
tahqiqতাহকীক:তাহকীক চলমান