মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৮
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
১৮. আবূ উসায়দ আস সা‘ইদী (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সফর সঙ্গী ছিলেন এবং বদরী সাহাবী ও তাদের মিত্র ছিলেন, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসা ছিলাম। তখন আনসারদের জনৈক ব্যক্তি তার নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমার পিতা-মাতার মৃত্যুর পর তাদের সাথে সদাচারের কিছু অবশিষ্ট আছে কি, যা আমি তাদের জন্য করতে পারি? রাসূল (ﷺ) বললেন, হ্যাঁ, চারটি অভ্যাস করতে পার; তা হলো, তাদের জন্য দো'আ করা, ক্ষমা প্রার্থনা করা তাদের প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করা, তাদের বন্ধুদের সম্মান করা এবং পূর্ব থেকে তাদের সাথে যাদের সম্পর্ক আছে তা ঠিক রাখা। কেননা এগুলো তাদের মৃত্যুর পরে সদাচার হিসাবে অবশিষ্ট থাকবে।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن أبي أسيد الساعدي صاحب رسول الله صلى الله عليه وسلم وكان بدريا وكان مولاهم قال أبو أسيد بينما أنا جالس عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل من الأنصار (9) فقال يا رسول الله هل بقي علي من بر أبوي شي بعد موتهما أبرهما به؟ قال نعم خصال أربعة الصلاة عليهما والاستغفار لهما (1) وانفاذ عهدهما (2) واكرام صديقهما (3) وصلة الرحم التي لا رحم لك إلا من قبلهما (4) فهو الذي بقي عليك من برهما بعد موتهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান