মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
১৫. খাদ্দাশ ইবনে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি লোককে তার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি লোককে তার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি লোককে তার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি। (অন্য বর্ণনায় আছে, আমি সকলকে উপদেশ দিচ্ছি।) আমি লোককে তার পিতার সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি লোককে তার পিতার সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি মানুষকে তার অধীনস্থ দাসের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, যদিও সে তার সাথে কষ্টদায়ক আচরণ করে।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن خداش بن سلامة عن النبي صلى الله عليه وسلم أنه قال أوصى امرءا بأمه أوصى امرءا بأمه أوصى امرءا بأمه (1) أوصى امرءا بأبيه أوصى امرءا بأبيه أوصى امرءا بمولاه الذي يليه (2) وإن كانت عليه فيه أذاة تؤذيه