মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
১৬. মু'আবীয়া ইবনে হায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। কার সাথে সদাচরণ করব? তিনি বললেন, তোমার মায়ের সাথে। আমি বললাম, এরপর কার সাথে? তিনি বললেন, তোমার মায়ের সাথে। আমি আবার জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। এরপর কার সাথে? তিনি বললেন, তোমার মায়ের সাথে। আমি আবার বললাম, তারপর কার সাথে? তিনি বললেন, তোমার পিতার সাথে। তারপর পর্যায়ক্রমে তোমার নিকটবর্তীদের সাথে সদাচরণ করবে।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن معاوية بن حيدة قال قلت يا رسول الله من أبر؟ (4) قال أمك قلت ثم من قال ثم أمك قال قلت يا رسول الله ثم من؟ قال أمك (5) (5) قال قلت ثم من؟ قال ثم أباك ثم الأقرب فالأقرب
tahqiqতাহকীক:তাহকীক চলমান