মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
১৪. মিকদাম ইবনে মা'দীকারিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাদের মায়েদের ব্যাপারে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ্ তোমাদের পিতাদের ব্যাপারে তোমাদের উপদেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ্ পর্যায়ক্রমে তোমাদের নিকটবর্তীদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন। তাদের সাথে সদাচরণ করতে।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن المقدام بن معديكرب الكندي عن النبي صلى الله عليه وسلم إن الله عز وجل يوصيكم بأمهاتكم (8) إن الله يوصيكم بآبائكم إن الله يوصيكم بالأقرب فالأقرب
tahqiqতাহকীক:তাহকীক চলমান