মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
১৩. উবাই ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে পেল, অথবা একজনকে পেল, তারপরও সে জাহান্নামে প্রবেশ করলো, (অর্থাৎ মাতা-পিতার সাথে নাফরমানী করার কারণে) সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن أبي بن مالك عن النبي صلى الله عليه وسلم أنه قال من أدرك والديه أو أحدهما ثم دخل النار من بعد ذلك فأبعده الله واسحقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান