মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৩০১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: " মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সংগত নয়.....।
৩০১। 'আলী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি এক ব্যক্তিকে তার মুশরিক পিতা-মাতার জন্য ক্ষমা প্রার্থনা করতে শুনলাম। তখন আমি তাকে বললাম, তোমার পিতা-মাতা মুশরিক হওয়া সত্ত্বেও তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছ? সে বলল, মুশরিক হওয়া সত্ত্বেও ইবরাহীম (আ) কি তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেননি? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ব্যাপারটি জানালে তখন নাজিল হয়, "আত্মীয়-স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মু'মিনদের জন্য সংগত নয় যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে, নিশ্চিতই তারা জাহান্নামী।" (আল্-কুরআন, ০৯: ১১৩)
বর্ণনাকারী 'আব্দুর রহমান বলেন, তখন আল্লাহ নাজিল করেন, "ইবরাহীম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, তাকে এর প্রতিশ্রুতি দিয়েছিল বলে"।
(মুসলিম, নাসাঈ, তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين
حدثنا وكيع عن سفيان (ح) (3) وحدثنا عبد الرحمن قال ثنا سفيان عن أبي إسحق (4) عن أبي الخليل عن علي رضي الله عنه قال سمعت رجلا يستغفر لأبويه وهما مشركان (5) فقلت تستغفر لأبويك وهما مشركان؟ فقال أليس قد استغفر إبراهيم لأبيه وهو مشرك؟ قال فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فنزلت {ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين} (6) إلى آخرين الآيتين قال عبد الرحمن فأنزل الله (وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياها
tahqiqতাহকীক:তাহকীক চলমান