মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৩০০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: তাদের ও কোন অপরাধ নেই যারা তোমার নিকট বাহনের জন্য আসলে তুমি বলেছিলে "তোমাদের জন্য কোন বাহন আমি পাচ্ছি না।"(১)
টিকা: ১. আল-কুরআন, ০৯: ৯২।
৩০০। 'আব্দুল্লাহ ইবন মুগাফফাল (রা) হতে বর্ণিত, আর তিনি এ দলের অন্তরর্ভুক্ত যাদেরকে উপলক্ষ করে এ আয়াত নাজিল হয়, তাদেরও কোন অপরাধ নেই যারা তোমার নিকট বাহনের জন্য আসলে তুমি বলেছিলে তোমাদের জন্য কোন বাহন দিতে পারছিনা"। তিনি (রা) বলেন, আমি তাবুক অভিযানের প্রক্কালে গাছের ডাল পালা ভেঙে তা দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)কে ছায়া দিচ্ছিলাম, আর সাহাবীরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বাইয়া'ত গ্রহন করছিলেন। তারা বলল, আমরা মৃত্যুর জন্য বায়'আত গ্রহণ করব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন না, বরং তোমরা অভিযান থেকে পালিয়ে যাবে না এ মর্মে বাইয়াত গ্রহণ কর।
(ইবন জারীর, ইবন ইসহাক অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ولا على الذين إذا ماتوا أتوك لتحملهم
عن عبد الله بن مغفل وكان أحد الرهط (11) الذين نزلت فيهم هذه الآية (ولا على الذين إذا ما أتوك لتحملهم إلى آخر الآية) (1) قال إني لآخذ بغصن من أغصان الشجرة أظلل به على النبي صلى الله عليه وسلم وهم يبايعونه فقالوا أنبايعك على الموت قال لا ولكن لا تفروا
tahqiqতাহকীক:তাহকীক চলমান