মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৯৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী, "তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না কর একই কথা” ও আল্লাহর বাণী; তাদের মধ্যে কারও মৃত্যু হলে তুমি কখনও তার জন্য জানাযার সালাত পড়বে না...।"
২৯৯। 'আব্দুল্লাহ ইবন 'উমার (রা) হতে বর্ণিত, তিনি বলেন, যখন 'আব্দুল্লাহ ইবন উবাঈ মারা গেল, তখন তার পুত্র রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, ইয়া রাসুল্লাল্লাহ আপনি আমাকে আপনার একটি জামা দিন যা দ্বারা আমি তার দাফন করতে পারি আর আপনি তার জানাযার সালাত আদায় করবেন এবং তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে তার জামা দিয়ে দিলেন এবং তাকে বললেন, আমাকে তার জানাযার সালাতের সময় ডাকবে। অতঃপর যখন তিনি তার জানাযার সালাত আদায়ের জন্য গেলেন তখন 'উমার (রা) তাকে বললেন, ইয়া রাসুলাল্লাহ। আল্লাহ তো আপনাকে মুনাফিকদের জানাযার সালাত আদায় করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি দু'টো বিষয়ের যে-কোনও একটি গ্রহণের এখতিয়ার লাভ করেছি। আল্লাহ বলেছেন, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না কর একই কথা।" (আল্-কুরআন, ০৯:৮০)
অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তার জানাযার সালাত আদায় করলেন, তখন মহান আল্লাহ নাজিল করেন, তাদের মধ্যে কারও মৃত্যু হলে তুমি কখনও তার জন্য জানাযার সালাত পড়বে না..."। (আল-কুরআন, ০৯:৮৪)
বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) মুনাফিকদের জানাযার সালাত আদায় করা ছেড়ে দিলেন।
(বুখারী ও মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قوله عز وجل استغفر لهم أو لا تستغفر لهم الخ- قوله تعالى ولا تصل على أحد منهم مات أبدا
عن ابن عمر قال لما مات عبد الله ابن أبي (5) جاء ابنه إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أعطني قميصك حتى أكفنه فيه وصل عليه واستغفر له فأعطاه قميصه (6) وقال آذني به (7) فلما ذهب ليصلي عليه قال يعني عمر رضي الله عنه قد نهاك الله أن تصلي على المنافقين (8) فقال أنا بين خيرتين (استغفر لهم أو لا تستغفر لهم) فصلى عليه فأنزل الله عز وجل (ولا تصل على أحد منهم مات أبدا) قال فتركت الصلاة عليهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান