মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৯৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী, "তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না কর একই কথা”(২) ও আল্লাহর বাণী; তাদের মধ্যে কারও মৃত্যু হলে তুমি কখনও তার জন্য জানাযার সালাত পড়বে না...।"
২. আল-কুরআন, ০৯:৮০।
২. আল-কুরআন, ০৯:৮০।
২৯৮। 'উমার ইবন খাত্তাব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, যখন 'আব্দুল্লাহ ইবন উবাই মারা গেল, তখন রাসূলুল্লাহ (ﷺ)-কে তার জানাযার সালাত আদায়ের জন্য ডাকা হল। তিনি তার লাশের কাছে গেলেন এবং তার জানাযার সালাত আদায়ের জন্য অপেক্ষা করছিলেন। আমি তখন এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর বুকের কাছে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ আপনি আল্লাহর এমন শত্রুর জানাযা আদায় করবেন যে অমুক দিন একথা অমুক দিন একথা বলেছে? এভাবে তিনি দিনগুলো স্মরণ করলেন। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) মুচকি হাসলেন। অতঃপর আমি যখন তাকে বিষয়টি একাধিকবার বললাম, তখন তিনি বললেন, হে 'উমার আমাকে অবকাশ দাও। আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে। তাই এটাকে বেছে নিয়েছি। আমাকে বলা হয়েছে, "তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না কর একই কথা, তুমি সত্তর বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাদেরকে কখনই ক্ষমা করবেন না।" আমি যদি জানতাম সত্তরের অধিক বার ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করা হত তাহলে আমি তাই করতাম। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি (ﷺ) জানাযার সালাত আদায় করলেন এবং তার শবযাত্রায় শরীক হলেন। অতঃপর দাফন শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন, উমর (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)- সামনে আমার (সে দিনের) সাহস ভেবে আমি আশ্চার্যান্বিত হই। অথচ এসব ব্যাপারে আল্লাহ ও তার রাসূল-ই সমধিক অবগত। তিনি আরও বলেন, এর সামান্য পরেই নাজিল হয়, "তাদের জন্য কারও মৃত্যু হলে তুমি কখনও তার জন্য জানাযার সালাত পড়বে না এবং তার কবর- পার্শ্বে দাঁড়াবে না, তারা তো আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছিল এবং পাপাচারী অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।(১) এর পর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যু পর্যন্ত অন্য কোন মুনাফিকের জানাযার সালাত আদায় করেননি। এবং তার কবর-পার্শ্বে ও দাঁড়াননি।
(বুখারী ও নাসাঈ, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. আল-কুরআন, ০৯: ৮৪।
(বুখারী ও নাসাঈ, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. আল-কুরআন, ০৯: ৮৪।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قوله عز وجل استغفر لهم أو لا تستغفر لهم الخ- قوله تعالى ولا تصل على أحد منهم مات أبدا
عن عمر بن الخطاب رضي الله عنه قال لما توفي عبد الله بن أبي (2) دعيى رسول الله صلى الله عليه وسلم للصلاة عليه (3) فقام إليه فلما وقف عليه يريد الصلاة تحولت حتى قمت في صدره فقلت يا رسول الله أعلى عدو الله عبد الله بن أبي القائل يوم كذا وكذا يعدد أيامه (4) قال ورسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يبتسم حتى إذا أكثرت عليه قال أخر عني يا عمر (5) إني خيرت فاخترت وقد قيل (استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم) (6) لو أعلم أني إن زدت على الستين غفر له لزدت، قال ثم صلى عليه (7) ومشى معه فقام على قبره (1) حتى فرغ منه قال فعجب لي وجراءتي (2) على رسول الله صلى الله عليه وسلم والله ورسوله أعلم، قال فوالله ما كان إلا يسيرا حتى نزلت هاتان الآيتان (ولا تصل على أحد منهم مات أبدا (3) ولا تقم على قبره، أنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون) فما صلى رسول الله صلى الله عليه وسلم بعده على منافق ولا قام على قبره حتى قبضه الله عز وجل