মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৯৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য"।(১)
টিকা: ১. আল-কুরআন, ০৯:৬০।
২৯৭। আবু সাঈদ (রা) হতে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় চিত্ত আকর্ষণ করার জন্য যাদেরকে সাদকা দেয়া হত তারা চারজন: আলক্বামা ইবন 'উলাছা জা'ফরী, আকরা' ইবন হাবিস হানযালী, যায়দ খায়ল তাঈ ও 'উয়ায়না ইবন বদর ফাজারী। বর্ণনাকারী বলেন, আলী (রা) একবার ইয়ামান থেকে কিছু অপরিশোধিত স্বর্ণ নিয়ে আসলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তা তাদের মাঝে বিতরণ করে দিলেন।
(বুখারী ও মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب المؤلفة قلوبهم
عن أبي سعيد أيضا قال كان المؤلفة قلوبهم على عهد رسول الله صلى الله عليه وسلم أربعة، علقمة بن علاثة الجعفري والأقرع بن حايس الحنظلي وزيد الخيل (8) الطائي وعيينة بن بدر الفزاري (9) قال فقدم علي بذهبة (10) من اليمن بتربتها فقسمها رسول الله صلى الله عليه وآله وسلم بينهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান