মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৯৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। তাদের মধ্যে এমন লোক আছে, যে সাদকা বণ্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে...।"
২৯৬। আবু সালামা ইব্ন আব্দুর রহমান (র) হতে সাঈদ খুদরী (রা) হতে বর্ণনা করেন, যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে কিছু সাদকা বণ্টন করছিলেন, এমন সময় তাঁর নিকট ইবন জুল খুওয়ায়ছিরা তায়মী(১) এসে বলল, ইয়া রাসূলুসাল্লাহ (ﷺ)! আপনি ন্যায় বিচার করুন। তিনি বললেন, তুমি ধ্বংস হও। আমি ন্যায় বিচার না করলে কে ন্যায়-বিচার করবে? তখন 'উমার ইবন খাত্তাব (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! তার ব্যাপারে আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান কেটে ফেলি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে ছেড়ে দাও। কেননা এর এমন কতক সঙ্গী রয়েছে, যার সালাতের সামনে তোমাদের একেকজন নিজ সালাতকে এবং যার সিয়ামের সামনে নিজ সিয়ামকে তুচ্ছ মনে করবে। তারা দ্বীন থেকে সেভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর তার শিকার থেকে বেরিয়ে যায়। তারপর সে তার তীরের পালকের দিকে তাকায় কিন্তু তাতে কিছু দেখতে পায় না, অতঃপর তীরের দণ্ডের দিকে তাকায় কিন্তু তাতেও কিছু দেখতে পায় না, অতঃপর তীরের লৌহ লাগানো মাথার দিকে তাকায় তাতেও কিছু দেখতে পায় না, তারপর সে ফলার দিকে তাকায় সে তাতেও কিছু দেখতে পায় না। তা জন্তুর মল-মুত্র ও ভেতর দিয়ে বের হয়ে গেছে। তাদের মধ্যে কৃষ্ণকায় এক ব্যাক্তি থাকবে যার এক হাত কিংবা বলেন, একটি স্তন মহিলাদের স্তনের মত অথবা মাংস পিন্ডেরমত খলখল করবে তারা মানুষদের বিভেদকালে প্রকাশ পাবে। এরই পরিপ্রেক্ষিতে নাজিল হয়, তাদের মধ্যে এমন লোক আছে, যে সদকা বণ্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে, অতঃপর এর কিছু তাদেরকে দেয়া হলে তারা পরিতুষ্ট হয়। আর এর কিছু তাদেরকে না দেয়া হলে তৎক্ষণাৎ তারা বিক্ষুদ্ধ হয়।” (আল-কুরআন, ০৯। ৫৮)
আবু সা'ঈদ (রা) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, এটা আমি রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে শুনেছি, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আলী (রা) যখন শহীদ হলেন তখন আমি তার সাথে ছিলাম, তখন আমাদের কাছে এমন একজনকে আনা হয় যার বৈশিষ্ট্য রাসুলুল্লাহ (ﷺ) বর্ণিত বৈশিষ্ট্যের অনুরূপ।
(বুখারী ও মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১.তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর আমলের খারিজী নেতৃবৃন্দের অন্যতম।
আবু সা'ঈদ (রা) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, এটা আমি রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে শুনেছি, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আলী (রা) যখন শহীদ হলেন তখন আমি তার সাথে ছিলাম, তখন আমাদের কাছে এমন একজনকে আনা হয় যার বৈশিষ্ট্য রাসুলুল্লাহ (ﷺ) বর্ণিত বৈশিষ্ট্যের অনুরূপ।
(বুখারী ও মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১.তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর আমলের খারিজী নেতৃবৃন্দের অন্যতম।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ومنهم من يلمزك في الصدقات الخ
عن أبي سلمة بن عبد الرحمن عن أبي سعيد الخدري رضي الله عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم يقسم قسما إذ جاءه ابن ذي الخويصرة (2) التيمي فقال اعدل يا رسول الله، فقال ويلك ومن يعدل إذا لم أعدل، فقال عمر بن الخطاب رضي الله عنه يا رسول الله أتأذن لي فيه فأضرب عنقه؟ فقال النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم دعه فإن له أصحابا يحتقر أحدكم صلاته مع صلاته وصيامه مع صيامه يمرقون من الدين كما يمرق السهم من الرمية فينظر في قذذه (3) فلا يوجد فيه شيء ثم ينظر في نضيته (4) فلا يوجد فيه شيء ثم ينظر في رصانه (5) فلا يوجد فيه شيء ثم ينظر في نصله فلا يوجد فيه شيء (6) قد سبق الفرث والدم، منهم رجل أسود في إحدى يديه (1) أو قال إحدى ثدييه مثل ثدي المرأة أو مثل البضعة (2) تدردر، يخرجون على حين فترة (3) من الناس فنزلت فيهم (4) {ومنهم من يلمزك في الصدقات} الآية (5) قال أبو سعيد رضي الله عنه أشهد أني سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم وأشهد أن عليا حين قتله وأنا معه جيء بالرجل على النعت (6) الذي نعت رسول الله صلى الله عليه وسلم في إحدى يديه (1) أو قال إحدى ثدييه مثل ثدي المرأة أو مثل البضعة (2) تدردر، يخرجون على حين فترة (3) من الناس فنزلت فيهم (4) {ومنهم من يلمزك في الصدقات} الآية (5) قال أبو سعيد رضي الله عنه أشهد أني سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم وأشهد أن عليا حين قتله وأنا معه جيء بالرجل على النعت (6) الذي نعت رسول الله صلى الله عليه وسلم