মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৯৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "হাজীদের জন্য পানি সরবরাহ.... পুণ্যের সমজ্ঞান কর।"
২৯৫। নু'মান "ইব্ন বাশীর (রা) হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বারের পার্শ্বে দাঁড়িয়ে ছিলাম, তখন এক ব্যক্তি বলল, আমি ইসলাম গ্রহণের পর হাজীদের পানি সরবরাহ করা ছাড়া অন্য কোন আমল করার দরকার মনে করছি না। অপরজন বলল, আমি ইসলাম গ্রহণের পর মাসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করা ছাড়া অন্য কোন আমল করার দরকার মনে করছি না। অপর একজন বলল, তোমরা যা বললে তদাপেক্ষা আল্লাহর রাস্তায় জিহাদ করার অতি উত্তম কাজ। 'উমার ইবন খাত্তাব (রা) তাদেরকে তখন ধমক দিলেন এবং বললেন, তোমরা জুমার দিনে রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বরের পার্শ্বে দাড়িয়ে চিৎকার কর না। বরং সালাতুল জুম'আ আদায় শেষে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নিয়ে তোমাদের মতপার্থক্যের বিষয় জেনে আসব। তখন মহান আল্লাহ নাজিল করেন, হাজীদের জন্য পানি সরবরাহ এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি তাদের পূণ্যের সমজ্ঞান কর, যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে এবং আল্লাহর পথে জিহাদ করে? আল্লাহর নিকট তারা সমতুল্য নয়। আল্লাহ যালিম সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।" (আল-কুরআন, ০৯: ১৯) (মুসলিম, আবু দাউদ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب أجعلتم سقاية الحاج الخ
عن النعمان بن بشير قال كنت إلى جانب منبر رسول الله صلى الله عليه وسلم فقال رجل ما أبالي أن لا أعمل بعد الإسلام إلا أن أسقى الحاج، وقال آخر ما أبالي أن لا أعمل عملا بعد الإسلام إلا أن أعمر المسجد الحرام، وقال آخر الجهاد في سبيل الله أفضل مما قلتم (4) فزجرهم عمر بن الخطاب رضي الله عنه فقال لا ترفعوا أصواتكم عند منبر رسول الله صلى الله عليه وسلم وهو يوم الجمعة ولكن إذا صليت الجمعة دخلت فاستفتيته فيما اختلفتم فيه: فأنزل الله عز وجل {أجعلتم سقاية الحاج (5) وعمارة المسجد الحرام كمن أمن بالله واليوم الآخر) إلى آخر الآية كلها