মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৯৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সূরাটির শুরুতে বিসমিল্লাহ না থাকা প্রসঙ্গে।
২৯৪। যায়দ ইব্‌ন উছায়' (র) হতে বর্ণিত, তিনি বলেন, হামাদানের জনৈক ব্যক্তি আলী (রা) কে জিজ্ঞাসা করলেন, আপনি কি নিয়ে প্রেরিত হয়েছেন। সেদিন মহানবী (ﷺ) আবু বকর (রা) এর সাথে তাকে হজ্জের নির্দেশ দিয়ে প্রেরণ করেছিলেন? তিনি (রা) বললেন, আমি চারটি বিধান নিয়ে প্রেরিত হয়েছিলাম। মুমিন ব্যতীত অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না, নগ্ন অবস্থায় কেউ বাইতুল্লাহ তাওয়াফ করবে না, যার সাথে রাসুলুল্লাহা (ﷺ)-এর কোন সন্ধি করা আছে সে সন্ধি উক্ত মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে এবং এ বছরের পরে আর মুশরিক ও মুসলিমরা একত্রে হজ্জ করতে পারবে না।
(তিরমিযী, নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب سبب عدم وجود البسملة في أولها
عن زيد بن أثيع رجل من همدان سألنا عليا رضي الله عنه بأي شيء بعثت؟ يعني يوم بعثه النبي صلى الله عليه وسلم مع أبي بكر رضي الله عنه في الحجة؟ قال بعثت بأربع، لا يدخل الجنة إلا نفس مؤمنة (5) ولا يطرف بالبيت عريان ومن كان بينه وبين النبي صلى الله عليه وسلم عهد فعهده إلى مدته (1) ولا يحج المشركون والمسلمون بعد عامهم هذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান